Daily Samadhan
Friday , 31 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে নিচেপড়ে এক নারী রোগীর মৃত্যু

প্রতিবেদক
এস এ মোত্তালিব
July 31, 2026 10:03 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ৮তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া আক্তার (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার(৩১ জুলাই)ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত রিয়ার বাবা আব্দুল লতিফ মল্লিক জানান,আমার মেয়ে মানসিক সমস্যা ছিল,নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের আট তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, পাঁচ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আমার মেয়ে এসএসসি পাস করার পর সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সাথে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। তার স্বামী দেশে আসছিল কিছুদিন থেকে চলে যায়। এরপর থেকেই রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। এবং শারীরিকভাবে অন্যান্য সমস্যা ছিল। আমাদের গ্রামের বাড়ি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামে। আমরা এক ছেলে এক মেয়ে রিয়া ছিল বড় ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।তিনি আরও জানান, আমরা তার বাবার কাছে জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল, মেডিকেলের নতুন ভবনে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। ভোরের দিকে আট তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যায । বাবা ০১৭৩৬-২২৯০১১

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

সাতক্ষীরায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ

গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

সংকটের মধ্যেই পদ্মা সেতু রেলপথে নতুন ট্রেন, ৩ স্টেশনে নিরাপত্তা শঙ্কা

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুরের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল