Daily Samadhan
Saturday , 1 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই মোশারফ হোসেন শুভ? জিরো থেকে হীরো, সন্ত্রাসী রাজত্বকায়েম করে যাচ্ছে আশকোনা এলাকায় ! পুলিশ প্রশাসন নীরব এলাকাবাসীরা আতঙ্কে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 1, 2026 7:50 pm

কয়েক বছরেই যেভাবে উঠে এলেন আলোচনার কেন্দ্রে দক্ষিন খানের আশকোনা এলাকায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন শুভ ওরফে সন্ত্রাসী শুভ । শুভ দেশে থেকে তার সহযোগী বাহিনী নিয়ে এলাকাতে ব্যাপক চাঁদাবাজি , খুন, জায়গা- জমি দখল ও বাড়ির দখলসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। বর্তমানে শুভ পর্তুগালে দেশে বসে তার সহযোগী বাহিনী দিয়ে ওইসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীদের অভিযোগে জানা গেছে, সন্ত্রাসী শুভ বিদেশ থেকে বসে তার সহযোগী সেকেন্ড এন্ড কমান্ড বাংলাদেশ বিমান বন্দরে ট্রাফিক হেল্পার বোরহানউদ্দিন। তার মাধ্যমে আশকোনা বসবাসকারী বাড়ির মালিক ও ব্যবসায়ীদের ফোন নাম্বার জোগাড় করে নেয় । পরে শুভ বিদেশে বসেই বাড়ির মালিক ও ব্যবসায়ীদের ফোন করে মোটা অংকের চাঁদা দাবি করে দাবিকৃততো চাঁদা টাকা না দিলে প্রাণের মারা হুমকি বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং বাড়ি ছাড়ার হুমকিও পর্যন্ত দেয়। আবার যদি কেউ নতুন বাড়ি নির্মাণ করেন তাদের কাছেও মোটা অংকের চাহাদা দাবি করে বসে । চাঁদা না দিলে বাড়ি নির্মাণ করতে দিবে না বলেও হুমকি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপত্তে ব্যবসা চালিয়ে যেতে পারছেন না ওই চাঁদাবাজ সন্ত্রাসী মোশারফ হোসেন শুভ কারণে। এলাকাবাসীরা সার্বক্ষণিক সন্ত্রাসী শুভর ভয়ে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষ নীরবভাবে চাঁদা দিয়ে যাচ্ছেন কিন্তু তার নাম প্রকাশ করছেন না । কারণ তার ভয়ে সবাই আতঙ্ক কোন সময় কি করে বসে। তার অন্য সহযোগীরা হচ্ছে, মোহাম্মদ জসিম ওরফে মাতাল জসিম, ফজলু সিকদার, মোহাম্মদ আকিব, টাকল্লু শাহীন, রিফাত ওরফে চাঁদা রিফাত, মোহাম্মদ মনসুর ও সোহাগ। সন্ত্রাসী শুভর ক্যাশিয়ার হিসেবে জামাল উদ্দিন ভূঁইয়া কাজ করছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নেয় চাঁদাবাজ সন্ত্রাসী শুভর বাহিনীরা।

আশকোনা এলাকাতে কার কার কাছ থেকে চাঁদা নেওয়া যায় সেটা ঠিক করে বোরহানউদ্দিন, সে বাড়ির মালিক ও ব্যবসায়ীর মালিকদের মোবাইল নাম্বার নিয়ে শুভর কাছে পৌঁছায়। বিদেশ থেকে বসে ওইসব মোবাইল নাম্বারে ফোন দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা ধরনের টাকা পরিমাণ নিম্নে পাঁচ লাখ উপরে অবস্থা বুঝি ব্যবস্থা ধার্য করা হয়। শুভর ফোনে বাড়ির মালিক ও ব্যবসায়ীরা সাড় না দিলে তখন তার বাহিনীর সদস্যদের কে দিয়ে হামলা ভাঙচুর মারধর এমনকি হত্যা পর্যন্ত করে থাকে। শুভর ভাই মশিউর রহমান বিমানবন্দরে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। বেশ কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ী কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে শুভ। অনেক ভয়ভীতি হত্যার হুমকি দেওয়ার কারণে পরে সে এক লাখ টাকা দেন। তারপরও চাঁদাবাজ সন্ত্রাসীরা আরো এক লাখ টাকা না দিলে ব্যবসা করতে দিবেন না বলে ওই ব্যবসায়ীর অভিযোগ । সন্ত্রাসী শুভর ক্যাশিয়ার জামাল উদ্দিন ভূঁইয়া কাছে এক লাখ টাকা দিয়ে আসেন ব্যবসায়ী।

এদিকে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, ২০২৫ সালে আশকোনা এলাকার ডিস ব্যবসায়ী মো. শাজাহান কাছে চাঁদাবাজ সন্ত্রাসী মোশারফ হোসেন শুভ ও তার বাহিনীরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি কি তোর চাদার টাকা না দিলে তাদেরকে ব্যবসা করতে দিবে না এমনকি ব্যবসা গুটিয়ে নেয়ার জন্য বলা হয়। এক পর্যায়ে ওই সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল। দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে ২০২৫ সালের ১৪ ডিসেম্বরে শুভর ক্যাডার বাহিনীরা রাতে শাজাহানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পরে গুরুত্ব আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।

ময়নাতদন্তের শেষে মরদেহ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্ত করেন। অদ্যবতীতেও ঐ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন প্রকার মামলা করার সাহস পাননি তার আত্মীয়-স্বজনরা । মামলার কথা বলা হলে শাহজাহানের বাবা মা ও স্ত্রী ওই সন্ত্রাসীদের নাম মুখে আনতে সাহস পান্না। এলাকাবাসীরা সন্ত্রাসী শুভ বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে গেলে থানার পুলিশ শোনার পর আর কোনো নথি পত্র রাগ করেন না। এলাকাবাসীদের অভিযোগ পুলিশ প্রশাসন যদি তাদের নাম শুনে ভয় পায় তাহলে আমরা যাব কোথায় ? এভাবেই চলছে আশকোন এলাকায় সন্ত্রাসী শুভর সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজত্ব ।

শুভ আলোচনায় আসেন সম্প্রতি কয়েকটি ঘটনায়। আশকোনা এলাকাতে ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানের মালিকের কাছে ২৫ লাখ টাকা চাঁদা চেয়ে দুই দিনের সময় বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে

ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবার আলোচনায় আসে এই শুভর নাম।
ওই হামলায় তার নির্দেশে ২০ থেকে ২৫ বছরের অন্তত ৩০ জন সন্ত্রাসী অংশ নেয়। দুই বছরেই ৭ খুনের আসামি হয়েছেন।

জানা গেছে, ২০২৫ সালের আগে সন্ত্রাসী মোশারফ হোসেন শুভর নামে কাউকে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ চিনত না। রাজনৈতিক পটপরিবর্তনে মোশারফ হোসেন শুভ গ্রুপের হিসেবে অপরাধ জগতে পরিচিতি পায়। তার বাড়ি বগুড়া সদর উপজেলায়। সাধারণ কৃষকের ঘরে তার জন্ম ও বেড়ে ওঠা। লেখাপড়াও তেমন করেনি। অল্প বয়সে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যায়।

শুভ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে এসে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে সহজেই সবার নজরে আসে। বর্তমানে তিনি নিজে ই সন্ত্রাসী গ্রুপ তৈরি করে বিদেশ পাড়ি দেন । তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে বাংলাদেশ বিমান বন্দরের ট্রোলি হেলপার বোরহানউদ্দিন। তার গ্রুপে অর্ধশতাধিক বয়স্ক ও তরুণ রয়েছে।

এসব এলাকায় তারা নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পলাতক শীর্ষ সন্ত্রাসী শুভ অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুই প্রধান ব্যক্তির বোরহানউদ্দিন ও জামাল উদ্দিন ভূঁইয়া।

এছাড়া ২০২৪ সালের ২৮ আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান নামে দুইজনকে ব্যবসায়ীকে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে। এক পর্যায়ে সন্ত্রাসী শুভর ভয়ে ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায় পরিবার বর্গ নিয়ে ।
এদের সবার বয়স- ২০ থেকে ২৫-৩০ বছরের মধ্যে। এমনকি বয়স্করাও তাদের সহযোগিতা করছে । তাদের বেশিরভাগই মুখোশ পড়ে থাকায় পরিচয় নিশ্চিত করা যায়। পুলিশও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনা।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে হোয়াটসঅ্যাপে কল দিয়ে চাঁদা দাবি করে। এভাবেই চলে মাসের পর মাস বছরের পর বছর মোশারফ হোসেন শুভর বাহিনীর অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ড। এই বিষয়ে বোরহানউদ্দিন সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করার কারণে তার বক্তব্য নেওয়া যায়নি। একই বিষয়ে জামাল উদ্দিন ভূঁইয়া সঙ্গেও মুঠোফোনের যোগাযোগ করার চেষ্টা করলে তিনিও ফোন রিসিভ করেননি । স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এলাকাবাসীদের দাবি সন্ত্রাসী শুভ সহ তার বাহিনীর সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হোক । তাদের হাত থেকে এলাকাবাসীদেরকে রক্ষা করুন ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

জুলাই স্মৃতি জাদুঘরে সামনে ককটেল বিস্ফোরণে আহত সিএনজি চালক

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাগাছের ভেলায় নদী পারাপার, দুর্ভোগে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ!

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

ভেনেজুয়েলায় জোড়া ক্ষয়ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার

বিয়ের পিড়িঁতে নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বাবুল হত্যা মামলা ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২