Daily Samadhan
Sunday , 9 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে টিসিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 9, 2026 9:00 pm

রাজধানীর কাওরান বাজারে টিসিবি প্রধান কার্যালয় প্রাঙ্গণে ডিলারশিপ পুনর্বহাল ও ন্যায্য অধিকারের দাবিতে টিসিবি ডিলাররা মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন। সারা দেশ থেকে আসা ডিলাররা ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

রোববার (৯ আগস্ট) সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে এই দাবি জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পাবনা থেকে আসা আমিনুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবত টিসিবির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা টিসিবি ডিলার ২০২৫ ও ২০২৬ সালে আমাদের নতুন করে নবায়ন না করে হঠাৎ করে তারা লাইসেন্স বাতিল করে দেয়। আমাদের দাবি তারা আমাদের লাইসেন্স নবায়ন করতে হবে।

তারা অভিযোগ করে বলেন, আমরা ২০ বছর ধরে এই ডিলারশিপ নিয়ে টিসিবি ব্যবসা করছে। হঠাৎ তারা আমাদের নবায়ন না করে লাইসেন্স বাতিল করে দেয়। আমাদের কোনো কারণ বা নির্দেশনা ছাড়াই আমাদের লাইসেন্স বাতিল করেছে। তবে আমরা যেটা বুঝতে পারছি পৃথিবীর প্রধান ডিলারশিপের নিয়োগ বাণিজ্য করছে। তারা যখন সার্কুলার দিচ্ছে তখন একটি ডিলারের বিপরীতে ৫০ থেকে ১০০ জন আবেদন করছে। নেবে মাত্র একজন। বাকি ৯৯ জনের টাকা আত্মসাৎ করছে আমার কাছে এটাই মনে হয়। আমরা সুন্দরভাবে আমাদের ডিলারশিপ পরিচালনা করছি আমরা জামানত দিয়েছি, নির্দেশনা মেনে চলছি। তাহলে আমাদের কেন লাইসেন্স বাতিল করা হবে।টিসিবি ডিলারদের পক্ষে প্রতিনিধি মো. বিল্লাল হোসেন বলেন, পুরোনো যেসব ডিলার রয়েছেন, তাদের পুনরায় নবায়ন করে ব্যবসা ও জীবন-জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। ২০২৫ সালে কিছু ডিলারের নবায়ন করা হলেও ২০২৬ সালে যাদের নবায়নের কথা ছিল, তাদের নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই, ২০২৫ ও ২০২৬ সালে যেসব ডিলারের নবায়নের কথা ছিল, তাদের লাইসেন্স নবায়ন করা হোক।

কোনো ডিলারের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত করে তাকে বাদ দেওয়া যেতে পারে। তবে যারা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের ডিলারশিপ বহাল রাখতে হবে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরও টিসিবিতে পরিচালক হাসনাত কীভাবে দায়িত্বে আছেন, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি। একই সঙ্গে টিসিবির চেয়ারম্যানেরও অপসারণ দাবি করছি।আমরা সরকারের বিরুদ্ধে নই। বরং সরকারের একটি অংশ হিসেবে সহযোগিতা করতে চাই। সরকারের সুনাম অক্ষুণ্ন রেখে স্বচ্ছতার সঙ্গে টিসিবির ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের একটাই দাবি পুরোনো যোগ্য ডিলারদের লাইসেন্স নবায়ন করে আমাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

এ সময় বিভিন্ন জেলা থেকে আগত নবায়নবঞ্চিত ডিলাররা অনতিবিলম্বে তাদের ডিলারশিপ নবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

অধিকার’র আলোচনা সভায় বক্তারা,বাহিনীই যদি দায় স্বীকার না করে,গুমের তদন্ত করবে কে?

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার 

খামেনির মরদেহ তেহরানে, শুরু হলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

ইলিয়াস আলী গুম: বিমানের উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত