
ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের গেটের সামনে অজ্ঞাতপরিচয় (১৫)এক কিশোরীরে মরদেহ রেখে পালালো দুই দুর্বৃত্ত । তাদের বয়স আনুমানিক ৩৫/৪০ বছর ।ওই কিশোরীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার(১২ আগস্ট)বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান,আমরা ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের কাছে থেকে জানতে পারি, বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছরের দুই ব্যক্তি ওই কিশোরীকে একটি সিএনজি অটোরিকশাযোগে ঢামেক জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। টলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন এবং বলে টিকিট কেটে নিয়ে আসি এ কথা বলে সুকৌশলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ওই কিশোরীকে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা নিহত ওই কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


















