Daily Samadhan
Friday , 5 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 5, 2026 9:09 pm

ব্রাহ্মণবাড়িয়া জোলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালীউতা গ্রামবাসির  উদ্যোগে এলাকায় ইয়াবা,মাদক,জুয়া,চুরি,কিশোর অপরাধসহ সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪জুন বিকালে কালিউতা উলামা পরিষদের আয়োজনে কালীউতা কাশেম বাজারে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানার এস আই জামাল আহমেদ, সেন্টু মিয়া, মাওলানা আবদুল হান্নান, হাজ্বী নুরউল মিয়া,হাজ্বী সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(২) বশির আহমেদ চৌধুরী,পল্লী চিকিৎসক বশির আহমেদ, মোহাম্মদ শামছুল হক, ফিরোজ মিয়া, ফারুক মিয়া, মোহাম্মদ আলমগীর,তৈয়ব আলী মেম্বার, মোহাম্মদ আসকির মিয়া,আবুল কাশেম,কালীউতা উলামা পরিষদের সভাপতি মাওলানা আমীর আহমাদ ও সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন নূরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কালীউতাকে  আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন- যুব সমাজ যদি সচেতন হয় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ