Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি

প্রতিবেদক
শান্ত খান
August 24, 2026 8:10 pm

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) তাঁর পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে জন্মভূমি বাকেরগঞ্জে আনন্দের আবহ তৈরি হয়। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মোহাম্মদ ইসরাইল হাওলাদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের বলইকাঠি গ্রামে। তিনি মরহুম আলহাজ্ব আব্দুল রাজ্জাক হাওলাদার ও মরহুমা কাজী সালমা বেগমের (ময়না) সন্তান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন ইসরাইল হাওলাদার। বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

কর্মজীবনে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে পুলিশের উচ্চপর্যায়ে উঠে এসেছেন তিনি। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাগত বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বের কারণে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

ইসরাইল হাওলাদারের পদোন্নতির খবরে তাঁর নিজ এলাকা বলইকাঠি ও চরাদি ইউনিয়নে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তাঁর এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো বাকেরগঞ্জের জন্যই গর্বের বিষয়। কর্মক্ষেত্রে তাঁর সাফল্য এলাকার তরুণদের জন্যও অনুপ্রেরণার।

স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, নিজ এলাকার একজন সন্তান যখন মেধা, পরিশ্রম, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে পুলিশের গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন, তখন সেই অর্জনের সঙ্গে পুরো এলাকার মানুষের আবেগ ও গর্ব জড়িয়ে থাকে। ইসরাইল হাওলাদারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইসরাইল হাওলাদারের এই পদোন্নতি তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্বেও তিনি দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ ইসরাইল হাওলাদারের এই গৌরবময় অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জবাসী, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন তাঁরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার : অর্থমন্ত্রী

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান

সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী