Daily Samadhan
Friday , 14 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 14, 2026 11:45 pm

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ফকিরাপুল হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে। তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎসহ গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম মওলা শাহীন বলেন, বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে পারবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

নাসিরনগরে কামার পল্লীতে হাতুরির টুংটাং শব্দ, বেড়েছে ব্যস্ততা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি’র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪