Daily Samadhan
Wednesday , 7 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 7, 2026 10:45 pm

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। বুধবার (৭ অক্টোবর)

দুপুর আনুমানিক ২টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে দালাল চক্রের এক সদস্যের সন্দেহজনক কার্যক্রম। বিষয়টি নজরে আসার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মোঃ মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন মোহাম্মদ মিরাজ (৩০), সুজন হোসেন (৩৫), মোহাম্মদ হারুন (৩০) এবং রাসেল হক (৩১)। অভিযান শেষে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে আনসার শাহ ইমরান, আনসার পবিত্র সিংহ চন্দ্র, আনসার মানিক মিয়া, আনসার রোকনুজ্জামান, আনসার মতিয়ার ও আনসার রাজু আহমেদ দায়িত্ব পালন করেন।

দালালমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টির মধ্যেও থেমে নেই শিক্ষা 

নকআউটে উঠল কারা, শেষ ৩২-এ কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের ম/র/দেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী

কাঁচামরিচের ঝালে পুড়ছে ক্রেতার মুখ অতিরিক্ত দামে

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান