Daily Samadhan
Saturday , 15 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল এক গৃহকর্মী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 15, 2026 3:50 pm

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ১০ তলা ভবনের ৯তলায় বাসায় রত্না আক্তার (১৭)নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান,নিহত রত্না আড়াই মাস যাবত ওই বাসায় কাজ করেন। বেলা এগারোটার দিকে তার নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই বিষয়টি আমরা কিছুই বলতে পারব না। আড়াই মাস আগে আমি ওই বাসায় কাজে দিয়েছিলাম তাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত রত্নার গ্রামের বাড়ি সিলেট জেলার মোহাম্মদ দুলাল মিয়ার মেয়ে । বর্তমানে নিউ মার্কেটের এলিফ্যান্ট রোডের ৮/ডি ফ্ল্যাটের ১০ তলা ভবনের নয়তলার শাহজাহানের বাসায় গৃহ কর্মীর হিসেবে কাজ করতো। নিহত
দুই বোন সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম কিনলেন ৭০ নেত্রী

উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালে

মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি

শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে ১২০০ কৃষক পেল কৃষক কার্ড