Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

প্রতিবেদক
এস এ মোত্তালিব
August 18, 2026 3:21 pm

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের গেটের সামনে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরীকে ফেলে রেখে পালালো দুর্বৃত্তরা তাদের বয়স অনুমান ৩৫/৪০ বছর । ওই কিশোরীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার(১২ আগস্ট)বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মাহফুজা আক্তার জনান,এখনো আমরা ওই কিশোরীর পরিচয় সনাক্ত করতে পারেনি যদিও একজন এসেছিল পরে আমরা মরদেহ দেখানোর পরে বলে আমাদের পরিচিত না। এখনো পরিচয় শনাক্তে তদন্ত চলমান রয়েছে, তার গলায় ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।আমরা ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

তিনি আরও জানান, আমরা ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের কাছে থেকে জানতে পারি, ওই দিন বেলা ১১টার দিকে জানান,৩৫ থেকে ৪০ বছরের দুই ব্যক্তি ওই কিশোরীকে একটি সিএনজি অটোরিকশাযোগে কিশোরীকে ঢামেক জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। টলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন ও বলে টিকিট কেটে নিয়ে আসি এ কথা বলে সুকৌশলে ওইখান থেকে পালিয়ে যায়। পরে ওইখান থেকে কিশোরীকে জরুরী বিভাগে নিয়ে আসল চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভয়ংকর সেই ভাতার মারিতে গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলন,জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত  

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মীসহ ২জন আহত

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন