
বিএনপি নেতৃত্বাধীন সরকার ছয় মাসে মোটাদাগে বর্থ্য হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর মগবাজারে আল ফাতাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরে জামায়াতে ইসলামী।
দলটির অভিযোগ গণভোটের রায় বাস্তবায়ন না করা, গ্যাস বিদ্যুৎ সংকট নিরাসনে ব্যর্থ, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতে অস্থিরতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিএনপি সরকার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম।


















