Daily Samadhan
Friday , 28 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: আনু মুহাম্মদ

প্রতিবেদক
ফুলবাড়ী প্রতিনিধি
August 28, 2026 12:07 pm

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পর জনগণের দাবির ন্যায্যতা মেনে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে ছয় দফা সমঝোতা চুক্তি করেছিল। ঐতিহাসিক এই চুক্তির মূল্য অসীম। সেই চুক্তিকে অবজ্ঞা করে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন।

বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী দিবস উপলক্ষে সকাল ১১টায় দিকে দিনাজপুরের তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন দেশের প্রধানমন্ত্রী, তখন এই চুক্তি ভঙ্গ করে উত্তরবঙ্গ ধ্বংস করে, পানি সম্পদ, আমাদের জমি ও ঘনবসতি ধ্বংস করে আবারও সেই কয়লার দিকে তাদের নজর। ফুলবাড়ীর দিকে তাকালে তারা কয়লা ছাড়া কিছুই দেখে না।’

তিনি বলেন, ‘কোম্পানি এবং কোম্পানির সহযোগীরা তাদের মুনাফার জন্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই অঞ্চলের মানুষ ও সারা বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার এই পথে অগ্রসর হলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে এ বছরের মধ্যেই লাগাতার কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা হামিদুল হকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মনজুর আলম মিঠু, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম সবুজ।

স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সিপিবির এসএম নূরুজ্জামান জামান, কমিউনিস্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, ওয়ার্কার্স পার্টির শফিকুল ইসলাম শিকদার, গণসংহতি আন্দোলনের আব্দুল মোতাল্লেব পাপ্পু এবং ব্যবসায়ী সমিতির আব্দুল কাইয়ুম আনসারী প্রমুখ।

এর আগে সকালে কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে ফুলবাড়ী দিবস পালন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে ২৬ আগস্টের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

অপরদিকে, সকালে ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে শোক র‍্যালি পৌর শহর প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

একইভাবে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় ফুলবাড়ী কয়লাখনি এবং কয়লাখনি এলাকার মানুষকে রক্ষার জন্য শপথ বাক্য পাঠ করান মুরতুজা সরকার মানিক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট, কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’মানিক গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৭৫

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল