Daily Samadhan
Wednesday , 19 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাতা খেলার আসরে উৎসবের আমেজ, মাতলো শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 19, 2026 6:04 pm

দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কমলপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। মঙ্গলবার বিকেলে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা মাঠে জড়ো হন। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী ইউপি সদস্য ললিতা রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় আয়োজকদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন মোক্তার হোসেন। এতে সভাপতিত্ব করেন ফয়জার হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত
রিহ্যাবের সকল কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

রিহ্যাবের সকল কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

আমি অনুতপ্ত নই, সে নাস্তিক ছিল : দেবহাটায় শামীম হত্যায় মূল আসামি আমিনী

ডব্লিউ এইচওর ‘অনির্দিষ্টকালের ছুটি’ প্রসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি পুতুলের

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

* যাত্রী অধিকার দিবস আগামীকাল এখনও ‘মাফিয়াদের’ কব্জায় পরিবহন খাত * থামছেই না যাত্রী হয়রানি নিজস্ব প্রতিবেদক আগামীকাল ১৩ সেপ্টেম্বর (রোববার) ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দেশে ‘যাত্রী অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দেশে দফায় দফায় বাড়ছে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য। একই সঙ্গে কমছে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা। সংগঠনটির দাবি, বিভিন্ন খাতে পরিবর্তন এলেও পরিবহন খাতে তেমন অগ্রগতি হয়নি; এ খাত এখনো ‘মাফিয়াদের’ কব্জায় রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অষ্টমবারের মতো দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য- ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’ দিবসটি উপলক্ষে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যাত্রী হয়রানি, পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বন্ধের মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলার দাবি সামনে আনতেই দিবসটি পালিত হয়ে আসছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে দেশে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয়। ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালন করে আসছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধি এবং আইন প্রয়োগে শিথিলতাসহ নানা কারণে দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বাড়ছে। একই সঙ্গে কমেছে মানুষের যাতায়াতের নিরাপত্তা। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানা আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতাও বন্ধ হচ্ছে না বলে দাবি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে তেমন পরিবর্তন আসেনি। পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে। এসব বাস্তবতায় এবারের ‘যাত্রী অধিকার দিবস’ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

রংপুরে ৪ খুন ঘটনাস্থল পরিদর্শনে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা