Daily Samadhan
Wednesday , 19 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৮৪

প্রতিবেদক
এ কে পলাশ
August 19, 2026 8:03 pm

কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনসহ বিভিন্ন অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, বিশেষ অভিযান চালিয়ে এক রাতে মাদকসহ ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়, এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট, কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’মানিক গ্রেপ্তার

নিজ দোকানের সামনেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বিএনপি নেতা

কক্সবাজারের হোটেল বারে যুবক খুন, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অভিযুক্তের মৃত্যু

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

সীমান্ত এলাকায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

দেশের সব হাসপাতালের জন্য জরুরি ৬ নির্দেশনা