Daily Samadhan
Wednesday , 26 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
August 26, 2026 5:28 pm

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গ্রেফতার হওয়া মোবারক স্থানীয়ভাবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ও ‘গলাকাটা মোবারক’ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রাজধানীর ৪১৬ বছর পূর্তিতে ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উদযাপন: ডিএসসিসি প্রশাসক

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

মেসি জাদুতে অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট,

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব