Daily Samadhan
Friday , 21 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 21, 2026 6:16 pm

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের গোরাওতে নৌকাডুবিতে নিহতদের লাশ দাফনের আগে একটি কমিউনিটি মসজিদের প্রাঙ্গণে রাখা হয় |রয়টার্স

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবে অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে নৌকাটি ডুবে যায়। এতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই শিশু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বৃহস্পতিবার (২০ আগস্ট) বিবিসিকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সাথে শিশুরাও নৌকায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রায় ৫০টি লাশ দেখতে পেয়েছেন বলে জানান। অনেক লাশ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে সেগুলো দাফনের প্রস্তুতি নেয়া হয়।

এক স্থানীয় বাসিন্দা জানান, নৌকাটিতে ধান কাটার জন্য নিযুক্ত কৃষক ও শ্রমিকরা ছিলেন এবং ডুবে যাওয়ার সময় এতে ৭০ জনেরও বেশি লোক ছিলেন। আরেক বাসিন্দা ইউসুফ জানান, প্রায় ৪০ টি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। যাদের বেশিরভাগের বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, এই দুর্ঘটনার সময় নৌকাতে শ্রমিক , কৃষক মালিক ও শিশুরা ছিলেন , এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। তদন্তে মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিআরটিএতে জরিমানা ছাড়া সব কাজ হালনাগাদ করতে পারবেন আগামী ২৯ অক্টোবর মধ্যে

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান অনুমোদন

ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা

এপিবিএনের ক্ষমতা বাড়িয়ে বিল পাস

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা