Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 3, 2026 5:39 pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে ঘিরে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে আখতারুজ্জামানের সঙ্গে কোনো কুচক্রী মহলের সম্পৃক্ততা বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

এআই ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নগরজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা বাহিনী

“আইনের শাসন নিশ্চিত করতে বিচারকদের মানসিক স্বাধীনতা জরুরী”—বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি