Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 23, 2026 8:01 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ২৩ আগস্ট  দুপুরে  নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসা মাঠে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের সভাপতি মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সভাপতিত্বে ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী  ছাত্রমহলের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় আমীর  ও  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর  শাহসুফী মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি তার বক্তব্যে বলেন আমরা কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করি না; কিন্ত ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ব্যক্তির হাতে অর্পণ করা হয়েছে, যার ধর্মীয় মতাদর্শ নিয়ে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের উদ্বেগ ও মতপার্থক্য রয়েছে।তাই তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান এবং সরকারের প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইন। উদ্বোধক ছিলেন মুফতি সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পীরজাদা সৈয়দ  বাহাউদ্দিন খোকন,বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মুফতী নাজিমুদ্দিন মাছুমী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মাছুমী, চারাভাঙা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রাজিব হাসান,জেঠাগ্রাম দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল আকামে মোল্লা ফয়সল, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার  অধ‍্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা  আবুবকর ভূইয়া,সৈয়দ সাইফুউদ্দিন আহমেদ শিবলী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  আক্তারুজ্জামান।

এসময় বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম, যুব খাদিমুল ইসলাম ও ছাত্র মহলের সদস্যগণসহ দরবার শরীফের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দরবার শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়  । পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের  কেন্দ্রীয় আমীর  ও  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর  শাহসুফী মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জিয়া উদ্যানে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথভাবে তদারকির আহ্বান সেলিম উদ্দিনের

কে হচ্ছেন রাষ্ট্রপতি

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

সিলেটে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেফতার

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা