Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 23, 2026 10:18 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফুতু ফুটবল মাঠে গড়ফুতু উদয় ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে গড়ফুতু ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গড়ফুতু উদয় ক্লাবের সাবেক সেক্রেটারি মো. এনামুল হক খেলা পরিচালনা কমিটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। মেসার্স এফ এফ অটো ভ্যান স্টোর, ঝাড়বাড়ীর স্বত্বাধিকারী আব্দুর রহিম।

খেলায় মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল একাডেমি ও HIPFC মাগুরা। তৃতীয় ম্যাচকে ঘিরে গড়ফুতু ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি আয়োজন করছে গড়ফুতু উদয়ন ক্লাব, ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

চাল, ডিম ও মুরগির দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্ম ‘সূচির শুভ উদ্বোধন

চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ

নিয়োগ-বদলি বাণিজ্য আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে