Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হুমকি ‘হতাশার বহি:প্রকাশ’: ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 24, 2026 9:59 am

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকিকে ‘হতাশার বহি:প্রকাশ’ বলে মন্তব্য করেছে তেহরান। রোববার (২৩ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাঘচি বলেন, সামরিক অভিযান থেকে আবার পুরোনো নিষেধাজ্ঞার পরিকল্পনায় ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের হতাশারই প্রমাণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাও ইরানকে পরাজিত করতে পারবে না।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ ঘোষণা করতে পারেন বলে হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। দেশটির বিভিন্ন অবকাঠামোতে হামলা হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও ইরান পিছু হটেনি। হরমুজ প্রণালিতে অনুমোদনহীন তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কার্যত অবরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তারা সামরিক অভিযান থেকে সরে এসে আবার পুরোনো পরিকল্পনা সামনে আনছে—এটি তাদের হতাশারই প্রমাণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ন্যায্য ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে।

তিনি বলেন, আমরা কখনো ভয় পাইনি। তাদের সব পদক্ষেপ—অবরোধ হোক বা সামরিক অভিযান—ব্যর্থ হয়েছে। তাদের এই নতুন পদক্ষেপও ব্যর্থ হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেকর রহমান

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আগামী ২–৩ মাসের মধ্যেই নাসিরনগরের বিদ্যুৎ সমস্যার সমাধান হবেঃ সংসদ সদস্য এম এ হান্নান এমপি

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনের কবলে দিশেহারা, জনভোগান্তি চরমে

তুরাগে বাবা আছরে মারা গেল সাত মাসের শিশু

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : রিজভী

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার