Daily Samadhan
Monday , 24 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 24, 2026 7:41 pm

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) এ সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

এর আগে, সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় নিয়ে শেষপর্যন্ত ওই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৭ সালে অনুষ্ঠেয় সারা দেশের এসএসসি পরীক্ষার্থী ও পাঠকদের জ্ঞাতার্থে একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন তুলে ধরা হলো- ১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র ১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র ২১ মার্চ ২০২৭ (রোববার): ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র ২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক) ২৮ মার্চ ২০২৭ (রোববার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ ৪ এপ্রিল ২০২৭ (রোববার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ ৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়) ৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান ১১ এপ্রিল ২০২৭ (রোববার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান ১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা।বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, ক্ষুব্ধ ঢাকা

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রাণী পল্লী চিকিৎসক রেজাউল করিম

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

পিছুই ছাড়ছে না হাম ও হামের উপসর্গ,একদিনের প্রাণ কাড়ল ৫ শিশুর,মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, আটক-৭৫

মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ