Daily Samadhan
Monday , 19 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 19, 2026 1:27 pm

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী ও মহাঅষ্টমীর পবিত্র আবহে আজ সোমবার (১৯ অক্টোবর) দেশের সমস্ত জুয়েলারি মার্কেট ও সোনার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূলত অষ্টমী ও কুমারী পূজার পবিত্রতা রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী সোনা ব্যবসায়ীদের আনন্দ উৎসবে শামিল হওয়ার সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎
‎এর আগে রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের এই বিশেষ দিনে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের সকল সোনার দোকান মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছে বাজুস।
‎
‎পাশাপাশি, এই মহতী উদ্যোগে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

কাল এইচএসসি পরীক্ষা শুরু, নজরদারিতে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট