Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবের জরুরি নির্দেশনা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 29, 2026 6:52 pm

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, ওয়ার্ক পারমিট নবায়নের জন্য নির্ধারিত সময়সীমার আর মাত্র ২ দিন বাকি রয়েছে।

কিওয়া জানায়, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগকর্তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তর করার শেষ দিন হলো ৩০ জুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সৌদি গেজেটের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ৩ মাসের বেশি সময় ধরে নবায়ন করা না হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। কোনো কর্মীকে যদি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করানো হয়, তাহলে যে দিন পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই দিন পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

নিয়োগকর্তাদেরকে সময়সীমা শেষ হওয়ার আগেই কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, ৮ জনের সাজা

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত