Daily Samadhan
Sunday , 18 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী

প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি
October 18, 2026 9:04 pm

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, যুগ্ম সম্পাদক ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি ও যুগ্ম সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন), সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও নুনগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার প্রমুখ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের সব কিছুই সংবিধানে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

২০ হাজার টাকার বিনিময়ে কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ: সাখাওয়াতসহ গ্রেফতা ২

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

তৃতীয় টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত