Daily Samadhan
Tuesday , 25 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
August 25, 2026 6:31 pm

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান-এর নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাকে কোনো অবৈধ মালামাল রয়েছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। এ সময় ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১,৩৮,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ১ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক
লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী
অধিনায়ক
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার। হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন