Daily Samadhan
Wednesday , 26 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি আরবের ৬ শর্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 26, 2026 7:42 pm

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস।শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ চিঠি প্রেরন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাসের আরোপ করা শর্তগুলো জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের প্রক্রিয়ায় সৌদি আরবের দূতাবাসের আরোপ করা শর্তগুলো হলো:

১. বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করা।

২. লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণী ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করা।

৩. সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করা।

৪. সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করা।

৫. নিম্নোক্ত প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা: https://services;ksavisa.sa/Umrah/Office Details

৬. নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলো যেন প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম চালাতে পারে, তা নিশ্চিত করা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ

রাজপথের লড়াকু সৈনিক থেকে সংসদের আসনে এমপি এম এ হান্নান

লালবাগ আজিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন 

বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

হামের উপসর্গে ঝরছে শিশুর প্রাণ, এই মৃত্যুর মিছিলের শেষ কোথায়?