Daily Samadhan
Sunday , 30 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 30, 2026 9:35 am

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ছমির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার বিকেলে সালিশ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ছমির উদ্দিনকে আটক করে।

পরে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার বুক চিড়ে নারায়ণগঞ্জ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

সাবেক এমপির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নির্দেশনা সরকারি হাসপাতালগুলো পাবে প্রণোদনা বা শাস্তি

লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশির রাষ্ট্রীয় সংবর্ধনার দাবি বিরোধীদলীয় নেতার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত