Daily Samadhan
Monday , 31 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 31, 2026 7:35 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে সমবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত- ৬,পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ৩ দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ১মাস করে ও ১ জনকে ২০ দিনের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১) মো: মেহেদি হাসান (২৭) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২) মো: সাত্তার (২৭)- ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩) মো: বেলাল হোসেন রানা(২৮) ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পাতা খেলার আসরে উৎসবের আমেজ, মাতলো শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

এপিবিএনের ক্ষমতা বাড়িয়ে বিল পাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন