Daily Samadhan
Friday , 11 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; পুলিশের গুলিতে ছত্রভঙ্গ, ককটেলসহ গ্রেপ্তার ২ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2026 5:17 pm

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন– আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।

ওসি দাউদ হোসেন বলেন, আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪

ইউরোপ সেরার মহালড়াই,পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

বীরগঞ্জে গড়ফতু উদয় ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল এক গৃহকর্মী

চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

চ্যাম্পিয়নদের পাশে আছি, আরেকটি লড়াইয়ের অপেক্ষা: পূর্ণিমা