Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 12:33 pm

জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকায় চলে এ বিশেষ অভিযান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাই এ অভিযানের মূল লক্ষ্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন

ফের এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

ফ্যাসিবাদের যাঁতাকলে ভঙ্গুর দেশ এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯