Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 6, 2026 6:28 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  ৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে ।
শনিবার ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিত প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর নজির আহমেদের সভাপতিত্বে ও সংবর্ধনা
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার দেবনাথ ও এডভোকেট  আরাফাত উল্লাহ’র যৌথ সঞ্চালনায়

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি।

এসময় তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের বিভাগীয় প্রধান(নাক কান ও হেড-নেক সার্জারি) অধ্যাপক ডাঃ মোহাম্মদ রোকন উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উপদেষ্টা এডভোকেট আবেদুল্লাহ,ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী,নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম আমিনুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আলমগীর হোসেন,সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুল হক লিটন,অ্যাডভোকেট আহসানুল হক বাবুল, এডভোকেট এমদাদুল হক হাদী, এডভোকেট আতিকুর রহমান, প্রধান শিক্ষক শহীদুল হক ও অঞ্জন কুমার বিশ্বাস,প্রভাষক মোহাম্মদ আব্দুর রউফ,আলী আকরাম খন্দকার স্বপন প্রমুখ। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫  প্রাপ্ত  ৬৬ জন শিক্ষার্থীকে  ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর

বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, হাসপাতালে ১৮

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি