Daily Samadhan
Thursday , 10 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 10, 2026 10:32 am

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক সামগ্রী বিক্রির সংঘবদ্ধ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ সামগ্রী ‘সেক্স টয়’ জব্দ করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাশার মোল্লা।

পুলিশ জানিয়েছে, গোপন খবরে গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও উত্তরা এলাকায় আলাদা দুটি অভিযান পরিচালিত হয়। পুলিশের এই অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে এই চক্রের মূল হোতা পিয়াস আহম্মেদ শিহাব ও জোহান হোসেন রয়েছেন। পরে তাদের হেফাজত থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ এসব সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাশার মোল্লা জানান, চক্রটি গত প্রায় দুই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক ওয়েবসাইটের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলো। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কৃত্রিম যৌননাঙ্গ, ডিলডো, ভাইব্রেটর, যৌনস্থায়িত্ব বৃদ্ধিকারী বড়ি, জেল, মলম এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সমাজের কিছু উচ্চবিত্ত শ্রেণি ও বিকৃত মানসিকতার মানুষের প্রশ্রয়ে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাতে চক্রটি এই ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিভিল এভিয়েশনের সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ অঢেল সম্পদ অর্জনের অভিযোগ