Daily Samadhan
Monday , 14 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

প্রতিবেদক
ঢ
September 14, 2026 10:54 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন।

আবু তৈয়ব হাবিলদার ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছবিটি ডাকসু সংগ্রহশালায় স্থাপনের পর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল।

ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং উনার নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

এর আগে ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছিল ছাত্রদল। পাশাপাশি জুলাই স্তম্ভ নিয়েও পদক্ষেপ দাবি করা হয়েছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুলের

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

দুর্গাপূজায় নওগাঁ ও জয়পুরহাটের ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি