Daily Samadhan
Monday , 14 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড-জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 14, 2026 11:07 pm

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যারা কারাদণ্ড পেয়েছেন তারা হলেন— আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ।

বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অন্য তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত— এমন অসংখ্য অভিযোগ রয়েছে।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। দালাল বিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মেলায় মানুষের ঢল

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি