Daily Samadhan
Thursday , 17 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৪৫ অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
September 17, 2026 5:55 pm

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও চার লিটার চোলাই মদ উদ্ধার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৪৫টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ী ও ১৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নুসরাত হত্যাকাণ্ড ১৬ জনের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, যাবজ্জীবন ৪, খালাস ১০ রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার, চাইলেন নিরাপত্তা

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

বন্যার্তদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী

বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযান: গ্রেপ্তার ১ হাজারের বেশি

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

সবুজের বুকে গোলাপি আভা ছড়াচ্ছে সোনাকান্তের পদ্মরাজ্য