Daily Samadhan
Saturday , 19 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
September 19, 2026 5:55 pm

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাউজান ফকিরহাট গৌর-নিতাই নামহট্ট মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমবেত প্রার্থনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. লিটন শর্মা, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, গীতা প্রশিক্ষক কবিরাজ বটন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, হিমাদ্রি পাল ইমন, অর্থ সম্পাদক ভোমর দাশ, ডা. জনি দাশ, ডা. উজ্জ্বল চন্দ্র দে, প্রান্ত দেসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রার্থনা অনুষ্ঠানে লিটন মহাজন লিটুর দ্রুত আরোগ্য, রোগমুক্তি ও সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও কল্যাণ কামনা করা হয়।
উপস্থিত সবাই লিটন মহাজন লিটুর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য আশীর্বাদ ও মঙ্গল প্রার্থনা করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত আসনবিন্যাস প্রকাশ

রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষকে মারধর ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগে থানায় মামলা

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা স্পোর্টস ডেস্ক

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, ৮ জনের সাজা

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার