Daily Samadhan
Saturday , 19 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, ৮ জনের সাজা

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 19, 2026 10:50 am

দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পরে আটজনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আটক পাঁচজন—উৎপল রায় (দেবীপুর), কার্তিক চন্দ্র রায় (দামাইক্ষেত্র), অপু চন্দ্র রায় (দেবীপুর), মো. আরমান আলী (দেবীপুর) ও মো. রাহেল ইসলাম (দেবীপুর)—কে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অপর তিনজন—মো. আলমগীর হোসেন (মুচকুড়ি), মো. মোস্তাকিম (চাপাপাড়া) ও মো. মামুন মিয়া (মুচকুড়ি)—কে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।

এদিকে নিয়মিত মামলার মাধ্যমে দারগ আলী (৪০), পিতা—মৃত শুকুর আলী, সাং—জগদ্দল ডাঙ্গাপাড়া, থানা—বীরগঞ্জ, জেলা—দিনাজপুরকেও গ্রেপ্তার করা হয়।

পরে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আটজন এবং নিয়মিত মামলার একজনসহ মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন

এপিবিএনের ক্ষমতা বাড়িয়ে বিল পাস

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে