Daily Samadhan
Friday , 25 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদক
নাজমুল হাসান
September 25, 2026 9:50 pm

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপি থেকে হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর গ্রামের ইমাননগর বাজার এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই ভোলাহাট উপজেলার রাধানগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি Discover 125cc মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু

রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী

এনবিআর’র হাতে সামিট গ্রুপের কর ফাঁকির তথ্য, চলছে ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সঢিবের ব্যাংক একাউন্ট ফ্রিজ