Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনার লিভার প্রতিস্থাপনে সহায়তা দিতে চায় পাকিস্তান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 28, 2026 9:17 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এসময় দুইদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়৷ স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রফতানি আরো বাড়াতে পারে৷ একই সাথে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান৷ হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলাস্থ গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে আহত ডা.আসাদুর রহমানকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদলে ১৬ বোতল স্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

নতুন পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৪৭২, নিখোঁজ ১৪০০

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৩২ অপরাধী গ্রেফতার

‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস প্রশ্নে রোনালদো

বীরগঞ্জে মরিচা ইউনিয়নের ৯ পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা তানভীর চৌধুরী