Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বিকাশ-নগদের সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 29, 2026 5:50 pm

বাগেরহাটের মোংলায় বিকাশ ও নগদের ব্যবসায়িক সিম ক্লোন করে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, ১১টি মোবাইল ফোন এবং ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান,জেলার মোংলার চিলা বাজারের বিকাশ ও নগদ এজেন্ট সেলিম শেখের দুটি এবং অপর এজেন্ট বিপ্লব মণ্ডলের একটি ব্যবসায়িক সিম ডিজিটাল জালিয়াতির শিকার হয়। গত ২৭ জুন ভোরে ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে সিম তিনটি পুনরায় উত্তোলন (রি-ইস্যু) করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় চক্রটি। পরে সিমগুলোতে থাকা মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে ছয়টি ভিন্ন বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত ১ জুলাই মোংলা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়।মামলা দায়েরের পর দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলার মামার ঘাট এলাকা থেকে চক্রের মূল দুই সদস্য ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
শামীমের মোবাইল ফোন থেকে আত্মসাৎ করা অর্থের ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের যাত্রাপুর ও ফকিরহাট এলাকা থেকে দুজনকে এবং র‍্যাবের সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইয়াছিন সওদাগর (২১), শামীম শেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশ্রাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)। তাঁরা বাগেরহাট, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তদন্তে জানা গেছে, আসামিদের কাছ থেকে জব্দ করা ৯টি স্মার্টফোন, ২টি বাটন ফোন ও ২০টি সিম কার্ডে একাধিক আর্থিক লেনদেনের তথ্য এবং সংরক্ষিত ফিংগারপ্রিন্টের ডিজিটাল নমুনা পাওয়া গেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

ওষুধ, বস্ত্র ও সামুদ্রিক খাতে সহযোগিতায় বাংলাদেশ-মরক্কো একমত

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু