Daily Samadhan
Sunday , 20 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 20, 2026 11:24 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিইচ্ছুক কার্যক্রমে নবাগত ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য প্রদানের লক্ষ্যে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার ২০ সেপ্টেম্বর নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, তথ্য সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান উপজেলা  ছাত্রদলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষা জীবনের সুন্দর ও সফল পথচলা কামনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সেই বিষয়ে সংগঠন সহযোগিতা অব্যাহত রাখবে।
ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন উপজেলা বাসী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছাত্রদল নেতা সাগর বাবুসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

ভূমধ্যসাগরে খাবার-পানি ছাড়া ১১ দিন, ৯ বাংলাদেশির মৃত্যু

বিশ্ব হার্ট দিবসে,মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা ও র‌্যালি

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড ও নির্দেশনা প্রদান

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা