Daily Samadhan
Wednesday , 30 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
September 30, 2026 8:27 pm

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাজার ও বিপণিবিতানে সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা পুলিশ জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শহর ও বাজার এলাকার বিপণিবিতানগুলোতে কেনাকাটার ভিড় বাড়ছে। এ সুযোগে ছদ্মবেশে একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে টার্গেট করে সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। তারা পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে কিছুদিন অবস্থান করে অপরাধ সংঘটন করে বলে পুলিশের দাবি।

পূজাকেন্দ্রিক কেনাকাটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ওই চক্রের অবস্থানের তথ্য পায়।

পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আসন্ন উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে দৃষ্টি অন্যদিকে নিতে দেশজুড়ে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধ

ইরানে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

চট্টগ্রাম হবে দেশের প্রধান লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় নিউ মার্কেট বন্ধ

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

সংকটের মধ্যেই পদ্মা সেতু রেলপথে নতুন ট্রেন, ৩ স্টেশনে নিরাপত্তা শঙ্কা

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড