Daily Samadhan
Friday , 16 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
October 16, 2026 9:05 am

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত দীপক সাহা (৬৮) নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। গত বছর তিনি অবসরে যান।

জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দীপক সাহা দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর দীপককে দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করে নিজেদের হেফাজতে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অভিযুক্ত ইজিবাইক চালককে আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকার পাশাপাশি কাল চট্টগ্রামেও চালু হচ্ছে বিশেষ মহিলা বাস

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

বর্তমান সরকারের কাছে মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি ১০ দফা বাস্তবায়ন দেখতে চাই

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ ইসির

এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা

একসময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল: রাষ্ট্রপতি

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী