
রাজধানীর বংশাল থানাধীন বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন । নিহতের নাম হলো নাসির উদ্দিন কাজী (৪৫) । এই ঘটনায় আহতরা হলেন, মোহাম্মদ মুন্না, নুরুজ্জামান ও মোহাম্মদ জসিম। আহতরা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নাসির কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার (০৫ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওয়াসিম জানান, রবিবার ভোরে বংশালের বাদামতলী এলাকায় আগমনী ট্রান্সপোর্ট সামনে টাকে মাল বোঝাই করার সময় পিছন দিক থেকে অপর একটি মালবোঝাই ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে করে তারা সবাই আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে নাসিরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, নিহত নাসিরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার গোয়ালমারী উপজেলার খেয়ালী গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে শনিআখড়া এলাকায় বসবাস করতেন। তারা সবাই আগমনী ট্রান্সপোর্টের লেবার হিসেবে কাজ করতেন । নিহত নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।


















