Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 29, 2026 1:29 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া ব্রিজের মধ্যখানে ঢালাই ভেঙে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন। যে কোন সময় ব্রিজের একটি অংশ ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অভিমত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা – সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার উত্তরে অবস্থিত এলজিইডি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক – ছাতিয়াইন- রতনপুর সড়কে আতোকুড়া বাজার সংলগ্নে নির্মিত পাকা ব্রিজের মাঝখানে গোলাকৃতি একটি গর্ত সৃষ্টি হয়েছে। সিমেন্টের ঢালাই আলাদা হয়ে রড বের হয়ে ডেবে গিয়ে গর্তটি দুর্ঘটনার আশঙ্কায় পরিনত হয়েছে।

মএলাকাবাসী জানান, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর, ফান্দাউক সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ-ই সড়কটি, ঝুঁকিপূর্ণ এ-ই ব্রিজ দিয়ে প্রতিদিন সিএনজি, ট্রাক্টর,জিপ,কার, রিক্সা,ভ্যান,সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা সহ অসংখ্য যানবাহন মালামাল সহ সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষ যাতায়াত করে।

এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। ফলে ব্রিজটি মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মাণ না হলে চরম দুর্ভোগ পোহাতে হবে কয়েক হাজার মানুষের।

এ বিষয়ে ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান বলেন, এই ব্যস্ততম সড়কের আতোকুড়া ব্রিজটি মারাত্মক ঝুঁকিপুর্ন হওয়া সত্ত্বেও অসংখ্য যানবাহন মালামাল সহ হাজার মানুষের যাতায়াত, এতে যেকোন সময় ব্রিজটি ধসে পড়তে পারে। এ-ই ব্রিজ মেরামত বা নির্মাণ করার মতো ফান্ড ইউনিয়ন পরিষদের নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা এলজিইডি  প্রকৌশলী আবদুল মমিন বলেন, আমি সদ্য যোগদান করেছি, এ-ই বিষয়টি আমার নজরে নেই, তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন ৮২ হাজার বন্দি

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩০৬

স্কুলে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড

দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব উদ্‌যাপন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৮

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন