Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ গুম, ৫ মাস পর মিলল ৭৭টি হাড়

প্রতিবেদক
কিশোরগঞ্জ প্রতিনিধি
October 17, 2026 5:41 pm

পাঁচ মাস পর উদঘাটন হলো কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ আরিফ মিয়া ওরফে সালমান হত্যার রহস্য। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অঙ্গের ৭৭টি হাড়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৮ মে সন্ধ্যায় ইলিম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ১৯ বছর বয়সি আরিফ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ পাঁচ মাস ছেলের কোনো সন্ধান না পেয়ে গত ১৬ অক্টোবর হোসেনপুর থানায় মামলা করেন তার বাবা।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় জেলা গোয়েন্দা পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাকিব, মাফি, রফিক ও রমজান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্দা নদীতে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় আরিফের দেহাবশেষ ও ব্যবহৃত গেঞ্জি। গেঞ্জি দেখে ছেলেকে প্রাথমিকভাবে শনাক্ত করেন তার বাবা।

উদ্ধার করা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টা পথে,মামলা

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা