Daily Samadhan
Sunday , 18 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশে হস্তান্তর

প্রতিবেদক
কে এস ইসলাম
October 18, 2026 6:03 pm

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক করেছে আনসার সদস্যরা। পরে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

রবিবার (১৮ অক্টোবর)দুপুর ২টার দিকে ঢামেকের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি)মোঃশাহাদাত হোসেন জানান, হাসপাতালে জরুরি বিভাগে এক যুবকে চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করলে, কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটককৃত ভুয়া চিকিৎসকের নাম মোঃ রাকিব। সে বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে সে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করে আসছিল।

আটক রাকিব জানায়, আমার ভাই অসুস্থ ছিল, তাকে ভর্তি করার জন্যই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারের পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হচ্ছে।
কেএজেডআইএ/

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া