Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য

প্রতিবেদক
চাঁদপুর প্রতিনিধি
October 20, 2026 8:20 pm

সাংবাদিকদের একাংশকে ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে অভিযানের পদ্ধতি নিয়ে সংবাদ প্রকাশের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তব্যে সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান আব্বাসী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে সাংবাদিকেরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন। সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকার রাজনীতিতে আলোচিত ইশরাক হোসেনের মাদকবিরোধী অবস্থানের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যা ঠিক। তবে পিস্তল উঁচিয়ে অভিযান চালানোর পদ্ধতি খারাপ হলেও তার উদ্দেশ্য মহৎ ছিল বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে আব্বাসী বলেন, দেশে বিএনপি, জামায়াত, এনসিপির পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও রয়েছেন। তার ভাষ্য, যারা খুনের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত। তবে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষমা করে দেওয়া দেশের জন্য কল্যাণকর হবে।

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ইসলামের স্বার্থ রক্ষা, মুসলমানদের মৌলিক দাবি আদায় এবং দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আব্বাসী। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ওপর জোর দেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬

ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম,রেকর্ড গড়ছে স্পিড পোস্ট সেবায়, শুধু চিঠি-প্যাকেট নয়, পার্সেল হচ্ছে নানা পণ্যসামগ্রী

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

টানা ৭ দিনের ছুটি শেষে ঈদুল আজহা প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন, কমবে যাত্রার সময়

কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী