Daily Samadhan
Monday , 1 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৭ দিনের ছুটি শেষে ঈদুল আজহা প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 1, 2026 4:57 pm

টানা ৭ দিনের ছুটি শেষে ঈদুল আজহা-পরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচকেও উত্থান হয়েছে। একই সঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনেও গতি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ (সোমবার) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে। দাম বৃদ্ধির এই ধারা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৭৯টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৫২টির দাম। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অধিকাংশ সিকিউরিটিজের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে উঠেছে। আর বাছাই করা ৩০টি ভালো শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে ঈদের আগে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় শেয়ারবাজারে। ঈদের আগে টানা পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ১৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদের পরও আজ সূচকটি ৩৭ পয়েন্ট বাড়ল।ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে মোট ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই লেনদেন আগের কার্যদিবসের (২৪ মে) ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার চেয়ে ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

অন্যদিকে, দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৫টির দাম এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।আজ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭১ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইতে মোট ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বিকট বিস্ফোরণ

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি, বাকি ২৬ জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : এলজিআরডি মন্ত্রী

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ