Daily Samadhan
Sunday , 1 November 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাহিনী প্রধান কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 1, 2026 5:02 pm

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ রবিবার (০১-১১-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ০৪ টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছেন। Utility Aviation Unit-23 দলটি তাদের স্থলাভিষিক্ত হবেন। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কন্টিনজেন্ট এর ২৩ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গমন করেছেন। কন্টিনজেন্ট এর অবশিষ্ট ১১২ সদস্য আগামী ০৪ নভেম্বর ২০২৬ তারিখে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী,দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

নতুন আইজি প্রিজন দায়িত্ব গ্রহণ করলেন ফুলেল শুভেচ্ছা মাধ্যমে

উল্লাপাড়ায় পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি